ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আখাউড়ায় প্রশাসন ও ইফার উদ্যোগে ঈদ এ মিলাদুন্নাবী উদযাপন ও আলোচনা সভা

বুধবার ২০ অক্টোবর রোজ বুধবার আখাউড়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর  যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নাবী উপলক্ষে রাসূল সা. এর বর্ণাঢ্য জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব রুমানা আক্তার,উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া, ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া উপজেলার সুপারভাইজার মুফতি মাওলানা আব্দুল মতিন মোল্লা সাহেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসিবে বক্তৃতা প্রদান করেন মুফতি মাওলানা কেফায়েতুল্লাহ মাহমুদী সাহেব, অধ্যক্ষ খড়মপুর শাহ কল্লা শহীদ রহ. আলিয়া মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ শরীফুল ইসলাম নুরী,প্রভাষক (আরবি বিভাগ) শ্রীপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসা, আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম খান, সাংবাদিক মুফতি মাওলানা কে.এম নজরুল ইসলাম খান, জনাব আক্তার হোসেন মডেল কেয়ারটেকার ইফা আখাউড়া, আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, মসজিদের ইমাম, খতীব প্রমুখ। দোয়া পরিবেশন করেন হাফেজ মাওলানা সাজিদুল হক। দোয়ায় তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য ও দেশবাসীর  জন্য দোয়া করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑